1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বিকেএসপির মেয়েদের দিল্লি জয়

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
দিল্লির সুব্রত কাপ অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবলের শিরোপা ধরে রাখল বিকেএসপি।

টানা দ্বিতীয়াবারের মতো দিল্লির সুব্রত কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরা। আজ আম্বেদকর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে হরিয়ানার সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলকে ১-০ গোলে হারিয়েছে বিকেএসপি। একমাত্র গোলটি করেছে রত্না আক্তার।

ফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে পশ্চিম বাংলাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বিকেএসপি। কিন্তু সেমিফাইনালে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে টিকিট অর্জন করে গত বারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল ১-১ গোলে ড্র।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo