1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

চারদিনের রিমান্ডে নওশাবা আহমেদ

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা বিকাশ (উপপরিদশক) রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন।

তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। নওশাবার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মাজহারুল হক চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে র‌্যাব-১ এর ল অ্যান্ড ইনভেস্টিগেশন অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে জানান, মামলা হওয়ার পর নওশাবাকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে রুদ্র ছাড়া আর কারাও নাম পাওয়া গেছে কি-না জানতে চাইলে এই র‌্যাব কর্মকর্তা বলেন, ‘রুদ্রর কাছ থেকে তথ্য পেয়ে সে ওই ভিডিও ছেড়েছে বলে আমাদের জানিয়েছে। এর বেশি কিছু বলিনি। তবে আমরাও তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেশি সময় পাইনি। তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে গুজব ছড়ানোর এই ঘটনায় আরও কেউ সহযোগী থাকলে সে বিষয়ে জানা যেতে পারে।’ 

উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার (৪ আগস্ট) নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব। পরে র‌্যাব-১ এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo