1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

তামিমের বিদায়ের পর সাকিবের হাফসেঞ্চুরি

  • আপডেটের সময় : রবিবার, ৫ আগস্ট, ২০১৮

১৫তম ওভারে হাফসেঞ্চুরি করে আরও বিধ্বংসী হয়ে উঠেছিলেন তামিম ইকবাল। পরের ওভারে ২২ রান এনে দিয়ে আউট হলেন তিনি। ৩৫ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ ফিফটি পাওয়ার পর ৭৪ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়ে বিদায় নিলেন বাঁহাতি ওপেনার। সাকিব আল হাসানের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি। তামিম বিদায় নেওয়ার পর ৩০ বলে ফিফটি করেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭.১ ওভারে ৪ উইকেটে করেছে ১৪৭ রান।

আগে ব্যাট করতে নেমে ধীর শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারের তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটি মাত্র ২ রান করে। পরের ওভারে অ্যাশলে নার্স তাদের বিচ্ছিন্ন করেন। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে কার্লোস ব্র্যাথওয়েটকে ক্যাচ দেন লিটন (১)। তারপর তামিম মেরে খেলতে থাকলেও চতুর্থ ওভারের তৃতীয় বলে আবারও নার্সের কাছে ভাঙে তাদের জুটি। মুশফিকুর রহিমকে মাত্র ৪ রানে আন্দ্রে রাসেলের ক্যাচ বানান উইন্ডিজ স্পিনার। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলেন তিনি।

সৌম্য সরকার বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ৭.৪ ওভারে কিমো পলের বলে পাওয়েলের ক্যাচ হন মাত্র ১৪ রানে। এরপর তামিম সাকিবকে সঙ্গে নিয়ে বেশ স্বস্তিতে রেখেছে বাংলাদেশকে। ১৪তম ওভারে ব্র্যাথওয়েটের বলে পাওয়েল ক্যাচ ছেড়ে দেওয়ায় ৪৮ রানে জীবন পান তামিম। তবে পরের ওভারের প্রথম বলে হাফসেঞ্চুরি করেন তিনি ৩৫ বলে। তার দুর্দান্ত ইনিংস থামে আন্দ্রে রাসেলের বলে কিমো পল ক্যাচ নিলে।

ফ্লোরিডার লডারহিলে জিততেই হবে বাংলাদেশকে, যদি তারা সিরিজে টিকে থাকতে চায়। সেন্ট কিটসে প্রথম ম্যাচে তাদের হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের এ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দারকে।
ওয়েস্ট ইন্ডিজ সফর নতুন নয় টাইগারদের জন্য। তবে এই ভেন্যু বাংলাদেশের জন্য নতুন। ফ্লোরিডায় আগে কখনও খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রের মাটিতে কি ভাগ্য বদলাবে?

২০১০ সালের ২২ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের। এখানে এর আগে মাত্র ৬টি টি-টোয়েন্টি হয়েছে। রবিবার ৭ নম্বর ম্যাচে বাংলাদেশ সৌভাগ্যের পরশ পায় কিনা সেটাই দেখার। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ শেষ হয়ে যাবে সাকিবদের। আর বাংলাদেশ জিতলে সোমবার শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, নাজমুল হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo