1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

প্রথম ম্যাচ থেকেই নামছেন সালাহ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

মিশরীয়দের জন্য প্রশ্নটা এখন কোটি টাকার, দুই দিন পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। সেখানে কি মোহামেদ সালাহ খেলবেন? মিশরের কোচ হেক্টর কুপার নিশ্চিত করলেন, অলৌকিক কিছু না হলে সালাহ খেলবেন প্রথম ম্যাচ থেকেই।

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই চোট পেয়েছিলেন কাঁধে। শুরুতে মনে হচ্ছিল, বিশ্বকাপ স্বপ্নই শেষ হয়ে গেছে তাঁর। তবে দ্রুত সালাহ সেরে উঠছেন, নিজেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াতে আছেন। এর মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। কুপারও বলছেন, সালাহকে শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আমি শতভাগ নিশ্চিত সে শুরু থেকে খেলবে। যদি না শেষ মুহূর্তে অলৌকিক কিছু না হয়। তার খেলার খুব ভালো সুযোগ আছে, সে বল নিয়ে অনুশীলনও শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় তার অবস্থার উন্নতিও হয়েছে।’

মিশরের ম্যানেজার ইহাব লেহেতাও রয়টার্সকে বলেছেন, মিশরের মেডিকেল স্টাফ বৃহস্পতিবার সালাহকে ভালোমতো পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মিশরের জন্য বড় একটা স্বস্তি হয়েই এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo