1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

সাকিবের দুর্দান্ত অর্জন

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুন, ২০১৮

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরল এক কীর্তি গড়লেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে না থাকলেও ২ উইকেট নিয়ে দারুণ এক অর্জন করলেন তিনি।

দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক উইকেট ও ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।

৪৯৯ উইকেট নিয়ে বৃহস্পতিবার দেরাদুনে আফগানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেমেছিলেন তিনি। নাজিবউল্লাহ জাদরানকে ফিরিয়ে ৩০২ ম্যাচে এই কীর্তি গড়েন বাঁহাতি অলরাউন্ডার।

এই অর্জন করতে ক্যালিস খেলেছিলেন ৪২০ ম্যাচ, আর আফ্রিদির লেগেছিল ৪৭৭ ম্যাচ।

আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০০ উইকেটের পাশাপাশি এখন সাকিবের রান ১০,১০২।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo