1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

এই বাজেট একটা নীল রঙের বেলুন: মওদুদ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বড় আকৃতির নীল রঙের বেলুনের সঙ্গে তুলনা করে এর ভেতরটা শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার (৭ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অর্পণ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন; যার ভেতরে কিচ্ছু নাই, শূন্য। এটা একটি গতানুগতিক বাজেট। নির্বাচনকে সামনে রেখে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট সম্পর্কে মন্তব্য করার আগে আমার প্রশ্ন, এই সরকারের বৈধতা আছে তো? এই সরকারের বাজেট দেওয়ার অধিকার আছে তো?’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘গত ৯ বছরের শাসনে জনগণকে যা কষ্ট দিয়েছেন, সেটা ইতিহাসে লেখা থাকবে। মানুষ এই কষ্টের কথা ভুলেনি, ভুলবে না। গত বছর যে পরিমাণ অর্থপাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে, এসব নিরসন করার কোনও নির্দেশনা এই বাজেটে নেই।’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে মওদুদ বলেন, ‘এতদিন ইসি বলেছে, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। এখন হঠাৎ করেই আবার বলছে, সেনা মোতায়েন হবে। হঠাৎ কেন, এটাও একটা প্রশ্ন। তবে সেনা মোতায়েন করলে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে; শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা চলবে না। জনগণ নির্বাচনের দিন নির্ভয়ে যাতে ভোট দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo