1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

যে আওয়ামী লীগ পাকিস্তানকে হটিয়েছে, যাদের সংগ্রামের ইতিহাস আছে, সেই সংগ্রামী দলটি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এখন গণতন্ত্রকে কবর দিয়েছে। বিরোধী দলকে দমন পীড়ন করে তারা ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমানে এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোটায় বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাত ১১টায় ঠাকুরগাঁওয়ে বিএনপির এক কর্মীসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে এই অনুষ্ঠানে পৌরসভায় বিএনপি সমর্থিত বিজয়ী মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীনকে সংবর্ধনাও দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন,‘প্রধান বিচারপতি বলছেন বর্তমান সরকার অবৈধ। তারা সংবিধান লঙ্ঘন করে অবসরে যাওয়া বিচারপতির দ্বারা তত্ত্বাধায়ক সরকার পদ্ধতিকে বাতিল করেছে। একদিন আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
পৌর বিএনপি আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এড.আব্দুল হালিম। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, মেয়র মির্জা ফয়সল আমীন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo