1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

চার কারণে রোগীদের একটি অংশ চিকিৎসার জন্য বিদেশে যানঃ নাসিম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চার কারণে রোগীদের একটি অংশ চিকিৎসার জন্য বিদেশে যান। এই কারণগুলো হলো— আর্থিক স্বচ্ছলতা, বিদেশে চিকিৎসাপ্রীতি, হেলথ্ ট্যুরিজম ক্ষেত্রে বিশেষে উপযুক্ত চিকিৎসকের স্বল্পতা।

বৃহস্পতিবার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমানের প্রশ্নের জবাবে  স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেনারেল হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিতকরণের মাধ্যমে উন্নত সেবা দেওয়া হচ্ছে। এছাড়া, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিকমানের আধুনিক হাসপাতাল রয়েছে, যেখানে অন্য দেশ থেকে রোগী এসে চিকিৎসা গ্রহণ করছে। বাংলাদেশের রোগীদের বিদেশ গিয়ে চিকিৎসাসেবা গ্রহণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও মন্ত্রী জানান।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক সংসদে প্রশ্নোত্তরের জবাব দেন।

সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৯ বছরে ৪২৭ জন ডেন্টাল সার্জনসহ ১৩ হাজার ৬৬৫ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে ২৬ হাজার ৬৫৯জন কর্মচারী নিয়োগ হয়েছে।

সরকারি দলের মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, এ বছর (২০১৮) সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একলাখ ২০ হাজারসহ মোট একলাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। ধর্মমন্ত্রীর পক্ষে রেলমন্ত্রী মুজিবুল হক সংসদে প্রশ্নের জবাবে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo