1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পিছিয়েছে আপিল বিভাগে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি ইসি: স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকদের প্রার্থীতা অযোগ্য করার সুপারিশ বিবাহের পাঁচ দিন পরও বায়োডাটায় ‘অবিবাহিত’—গাজী নজরুল-মরিয়মকে ঘিরে নতুন প্রশ্ন মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদায়) হিসেবে যোগদান বিএনপি নেতা রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদায়) হিসেবে যোগদান সাইবার বুলিংকে কঠোরভাবে দমন করবে সরকার: তথ্য উপদেষ্টা

দিল্লি আন্দোলন নিয়ে ক্ষোভে অরিজিত: ‘নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন?’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিল্লির সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কয়েক দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল সোমবার সংসদ অভিযানের অংশ হিসেবে আয়োজিত ‘মার্চ টু সংসদ’ অনুষ্ঠানের সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়ে এবং লাঠিচার্জ করে। এই ঘটনার পর বহু শিক্ষার্থীরা আহত হন এবং ঘটনায় শোবিজ প্রেমিরাও ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়েন।

এই পরিস্থিতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার (২১ জুলাই) তিনি একটি পোস্টে লিখেছেন, “এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি একবারও লজ্জা হচ্ছে না? আর নেতা-মন্ত্রীদের বলছি, কী চলছে এগুলো? আপনরা কি সত্যিই নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করেছেন? মানুষ সবকিছুর হিসাব মনে রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য হলো পরিবর্তন। হর হর মহাদেব।”

গতকালের সংঘর্ষের পর আজ মঙ্গলবার দিল্লির সংসদ এলাকা তুলনামূলকভাবে থমথমে দেখা গেছে। একই সঙ্গে এই ঘটনা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে।

দলের বাইরে থেকেও চলচ্চিত্র ও সঙ্গীত জগতের একঝাঁক তারকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের সমর্থনে নাম রয়েছে শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, প্রকাশ রাজ, পুনম পান্ডে, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন ও বিশাল দাদলানির মতো ব্যক্তিদের।

পটভূমি হিসেবে জানা গেছে, গত এক মাস ধরে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন চালাচ্ছেন। দাবি না মেনে নেওয়ার প্রতিবাদে পরিবেশবিদ ও প্রযুক্তিবিদ সোনম ওয়াংচুক আমরণ অনশনে বসেন। অনশনরত ওয়াংচুককে ১৮ জুলাই জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকে আন্দোলন আরও জোরালো হয়েছে এবং সমর্থক-প্রতিবাদ আরও বাড়ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo