1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নবনির্বাচিত খুলনা সাংবাদিক ইউনিয়ন কমিটির সাথে নাগরিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-১০০৮) এর নবনির্বাচিত কমিটির সাথে নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও কথাবার্তা চলে এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহা। এছাড়া খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইন উপস্থিত ছিলেন। এ ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সদস্য দেবব্রত রায় ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বাপ্পি খান উপস্থিত ছিলেন।

নাগরিক ফোরাম খুলনা থেকে সভায় এসএম ইকবাল হাসান তুহিন (মহাসচিব), কো-চেয়ারম্যান আবু তাহের সরদার, সঞ্জিতা দে, যুগ্ম-মহাসচিব মোঃ মাহাবুবুল হক, ইরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল ইসলাম তমাল, ১১নং ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান, উপদেষ্ঠা আশরাফ হোসেন, পরিবেশ সম্পাদক জিএম মঈন উদ্দিন ও ২৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু প্রমুখ অংশগ্রহণ করেন।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম নবনির্বাচিত কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘‘অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে। সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে সাংবাদিকতা ও সংগঠনের উন্নয়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’’

নাগরিক ফোরামের নেতৃবৃন্দও নবনির্বাচিত কমিটির সফলতা ও আন্তরিক কাজের প্রতি শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে সহযো‌গিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বন্ধুভাবাপন্ন পরিবেশে মতবিনিময় ও পরিকল্পনা গ্রহণ করে সাক্ষাৎকারটি সমাপ্ত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo