1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রধান দুই রাজনৈতিক দল চাইলে ২৪ জানুয়ারির পরেও নির্বাচন হতে পারে।— প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

1383134777cecদশম জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এটি চূড়ান্ত করা হয়।

সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘শিগগিরই আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রকাশিত আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মেয়র, চিফ হুইপ, সংসদ সদস্য ও সমমর্যাদার কেউ সরকারি সুযোগ-সুবিধা নিয়ে কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।

সিইসি  জানান, খসড়া আচরণবিধিতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আনা হয়েছে। যেমন, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সরকারি সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাঁরা সরকারি ডাকবাংলা বা রেস্ট হাউসে থাকতে পারবেন কিন্তু কোনো রাজনৈতিক সভা করতে পারবেন না।

কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই শাস্তি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে ।

তিনি বলেন, কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রস্তুত। যথা সময়ে পর্যাপ্ত সময় রেখে তফসিল ঘোষণা করা হবে।

সিইসি আরও বলেন, প্রধান দুই রাজনৈতিক দল চাইলে ২৪ জানুয়ারির পরেও নির্বাচন হতে পারে। তারা যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo