1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

স্বর্ণের দাম আরও কমল: ২২ ক্যারেট ভরি ২ লাখ ১৯,৮০৮ টাকা

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

একদিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২,১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়ে নতুন দাম প্রকাশ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ভ্যাটসহ দাঁড়াল ২ লাখ ১৯,৮০৮ টাকা। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যের পরিবর্তনের প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে (ভ্যাটসহ)।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। আলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে এবং বিক্রয়মূল্যে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজে ‘সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর’ বাদ দিয়ে বাজুসের পূর্বের নিয়মগুলোই বহাল থাকবে।

জানা যায়, গতকালও বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল; তখন ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। একই সমন্বয় অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

চলতি বছরে দেশে স্বর্ণের দাম এখন পর্যন্ত মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৪ দফায়, কমানো হয়েছে ৪৬ দফায় এবং ১ দফায় ভ্যাট সংশোধন করা হয়েছে।

স্বর্ণের দামের এই পরিবর্তন সত্ত্বেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪,৬০৭ টাকায়; ২১ ক্যারেট রুপা ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,৮৫৮ টাকায় বাজারে বেচাকেনা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo