1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ: তানজিন তিশার বিরুদ্ধে আদালতে সমন

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মামলায় ঢাকা আদালত সমন জারি করেছেন। রোববার (১২ জুলাই) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে তানজিন তিশা প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনার পর তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করা হয়।

তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে সামাজিক মাধ্যমে জানিয়ে ছিলেন যে শাড়িটি তার কাছে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তবে বাদীপক্ষ জানিয়েছে, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পেয়ে ২০২৫ সালের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাই এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।

এই বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

উল্লেখ্য, তানজিন তিশা এখন শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ছবিটি এখনও মুক্তি পায়নি; সেই পরিস্থিতিতেই এই মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo