1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্প ই জিন ক্যারলকে পাঁচ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই জিন ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে ৫ মিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছেন, বলে তার আইনজীবীরা নিশ্চিত করেছেন। জুরি যে রায় দিয়েছিল তার তিন বছর পর এই অর্থ প্রদানের নির্দেশ বাস্তবায়িত হলো।

ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান মঙ্গলবার বলেন, ‘আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জুরি যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছিল, সেটি আমরা পেয়েছি।’

ট্রাম্প আগে অর্থ পরিশোধে বিলম্বের চেষ্টা করেছিলেন যাতে তিনি সুপ্রিম কোর্টকে আপিল শুনতে অস্বীকার করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করতে পারেন। তবে গত সপ্তাহে মামলার দায়িত্বরত বিচারক তাকে ক্ষতিপূরণ পরিশোধের আদেশ দেন। ট্রাম্পের আইনি দলের একজন প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ক্যারলের আইনজীবী দল জানিয়েছে, মোট পরিশোধের পরিমাণ ৫.৬২ মিলিয়ন ডলারের বেশি—এতে রয়েছে আসল ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং আপিল চলাকালীন আরোপিত সুদ। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রাম্প সেই অর্থ একটি আদালত-নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা করেন এবং আপিল প্রক্রিয়া চলাকালীন তা সেখানেই রাখা হয়।

৮২ বছর বয়সী প্রাক্তন ম্যাগাজিন কলামিস্ট ই জিন ক্যারল দাবি করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝিতে ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি ড্রেসিংরুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ২০২২ সালে তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ক্যারলকে গালিগালাজ করে অপমান করেছেন, যা ছিলেন মামলার অংশ।

একই সময়ে ট্রাম্পের আইনজীবীরা বিচারকের ক্ষতিপূরণ পরিশোধ নির্দেশের তীব্র সমালোচনা করেছেন।

এই মামলার বাইরে, ২০২৪ সালে অপর একটি পৃথক বিচারে ক্যারলকে দেওয়া প্রায় ৮৩ মিলিয়ন ডলারের (তিরাশি মিলিয়ন) আরও একটি বড় ক্ষতিপূরণের রায় আছে, যার বিরুদ্ধে ট্রাম্প উচ্চ আদালতে আপিল চালিয়ে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo