1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শাড়ি প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে সমন

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঢাকার একটি আদালত শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট করেছেন তাৎক্ষণিকভাবে আদালতে হাজিরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮,৮০০ টাকার একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় তাঁকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। অভিযোগকারীর পক্ষে জানা গেছে, বারবার আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।

আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে রিপোর্ট জমা দিলে সেই প্রতিবেদনের ভিত্তিতেই কোর্ট সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদন থেকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাই বিষয়টি এখন আদালতেই নিষ্পত্তি হবে।

অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করে তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, তানজিন তিশা বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন; ছবিটি এখনও মুক্তি পায়নি। এই মামলাকে ঘিরে আবারও তাঁর ওপর আলোচনা তীব্র হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo