1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
সবাই বলেছিল আবহাওয়া অনুকূলে থাকবে, তাই পরীক্ষা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী চট্টগ্রাম ব্যতীত সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে: প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ‘সবার আশ্বাস ছিল আবহাওয়া অনুকূলে থাকবে, তাই পরীক্ষা গ্রহণ করা হয়’: সংসদে শিক্ষামন্ত্রী কাউকে আঘাত করতে চাইনি, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দুই সন্তানের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী ছায়েদুল গ্রেফতার: র‍্যাব জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু, মোটরসাইকেলে নিহত ১৭৩ জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশী আলম মণ্ডলকে মৃত্যুদণ্ড সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক; জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী ভাড়া বিরোধে লালবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, দুইজন আটক প্রধানমন্ত্রী: দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে

খুলনায় জুলাই শহিদ দিবস পালনের প্রস্তুতিমূলক সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জুলাই শহিদ দিবস পালনের প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (১৪ জুলাই) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী অনুষ্ঠানের সময়সূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ১৬ জুলাই সকাল ৯টায় খুলনা শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। নগরের মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় পৃথক প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়াও সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহিদ সাকিব রায়হানের পিতা-মাতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অংশগ্রহণকারীরা অনুষ্ঠানের সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo