1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আরও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নির্ধারণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারিত হলো ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় বাজুস নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী ভরিকরা দামগুলো হল: ২২ ক্যারেট (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) — ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা; ২১ ক্যারেট — ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা; ১৮ ক্যারেট — ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা; এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি — ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব মূল্য সব জুয়েলারি প্রতিষ্ঠানে প্রযোজ্য থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি গণনা করা হবে। স্বর্ণালঙ্কার ও রৌপালঙ্কারের বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিলে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজে আগের নিয়মই প্রযোজ্য থাকবে।

জানা যায়, গতকালেরও বাজারে বাজুস দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম রাখা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। সেসময় ২১ ক্যারেট ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১বার সমন্বয় করা হয়েছে—যেখানে ৪৪ দফায় দাম বাড়ানো হয়েছে, ৪৬ দফায় কমানো হয়েছে এবং ১ দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত আছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়; ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা; ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা; এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo