1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়াই বিএনপির কাজ নয়: তুহিন

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে নগরীর হাজার হাজার মানুষ পানির নিচে অমানুষিক কষ্ট ভোগ করছেন। ঘরে চুলা জ্বলছে না, শিশুরা ক্ষুধার্ত, বৃদ্ধরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন—এ অবস্থায় ঘরে বসে এসির বাতাসে আরাম করা তাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব হতে পারে না।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি” ও “হেলথ সেল”-এর জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এখন আমাদের একমাত্র কাজ।

তুহিন দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পকেটে যতটুকু সামর্থ্য আছে, সেটাই নিয়ে তৎক্ষণাত উপদ্রুত এলাকায় ছুটে নিয়ে যান। এক মুঠো শুকনো খাবার বা এক বোতল বিশুদ্ধ পানি অনেক পরিবারের কাছে জীবন বাঁচানোর আলো হতে পারে। প্রতিটি সাধারণ মানুষের কান্নাকে নিজের পরিবারের মতো ধরে সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন। খুলনা মহানগর বিএনপি সব সময়ই জনতার দলের পরিচয় দেয়—এই চরম বিপদে যদি আমরা মানুষের পাশে না দাঁড়াই, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

তিনি দুর্গ্য়বস্থাপনা ও হেলথ সেলের সদস্যদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেন এবং জোর দিয়েছেন যেন জলমগ্নতার কারণে কেউ বিনা চিকিৎসায় কষ্ট পায় না। তিনি মনে করিয়েছেন, মানুষের দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। দলের মত নির্বিশেষে প্রতিটি বন্যার্ত ও জলজটে আক্রান্ত পরিবারের ঘরে ঘরে সাহায্যের হাত পৌঁছে দিতে হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মহানগরীর দুর্যোগ কবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর রাখতে থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি নেতাকর্মী মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে। এছাড়া ওয়ার্ড ও ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে মহানগর বিএনপিকে অবহিত করার নির্দেশও গৃহীত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে দুর্গত শিপইয়ার্ড সড়কের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ রবিবার জরুরি ভিত্তিতে খানাখন্দ মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আড়ংঘাটা সড়কের খানাখন্দ সংস্কারের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।

দুর্যোগ ও পরবর্তী সময়ে পানিবাহিত রোগ বা যে কোন জরুরি স্বাস্থ্য সংকট মোকাবেলায় “হেলথ সেল”-এর হটলাইন নম্বর হিসেবে নির্দিষ্ট করা হয়েছে ০১৭১৫০০১৯৫৫ ও ০১৭১১-০১৭৪৭৬। নগরবাসীকে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সভায় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অসুস্থ মায়ের দ্রুত সুস্থতা কামনাও করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, কেএম হুমায়ুন কবীর, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মজিবর রহমান, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, আক্তারুজ্জামান সজীব তালুকদার, আদনান ইসলাম দীপ, নিশাত জামান, কে এম জলিল, সৈয়দা নার্গিস আলী, হালিমা আক্তার খানম, মাওঃ আবু নাইম, মতলুবুর রহমান মিতুল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo