1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনাকে এখনই দেশে ফেরার আহ্বান—আসিফ নজরুল চট্টগ্রাম অঞ্চলে ছয় দিনে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জন নিহত বন্যার প্রেক্ষাপটে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন — এখনই দেশে ফিরুন: অধ্যাপক ড. আসিফ নজরুল হাটহাজারীতে পুলিশের ‘সোর্স’ বলে জানানো দর্জিকে গুলি করে কুপিয়ে হত্যা চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় বন্যা মোকাবেলায় দায়িত্ব পেলেন অনিন্দ্য ইসলাম অমিত হাটহাজারীতে পুলিশের তথ্যদাতাকে গুলি করে কুপিয়ে হত্যা বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে উদযাপন-শব্দদূষণ নিয়ন্ত্রণের রিট অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির আংশিক ফলাফল ওয়েবসাইটে আপলোড

নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও পতাকা উত্তোলনের অভিযোগে খুলনায় জুয়েল গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

খুলনা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে রাজপথে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তীতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মতো গুরুতর অভিযোগে কাজী আখতারুজ্জামান জুয়েল (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) খুলনা সদর থানার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কাজী আখতারুজ্জামান জুয়েল খুলনা সদর থানার ৬২ নম্বর ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা এবং কাজী আলী আহমেদের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গ্রেফতারকরণের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুনির্দিষ্ট অভিযোগে জুয়েলকে আটক করা হয়েছে। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে এবং দেখা হচ্ছে তিনি আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক পদে আছেন কি না।

ওসি আরও জানান, ৫ আগস্টের পর দলের কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিষিদ্ধ সংগঠনের হয়ে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার বিষয়ে জুয়েলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ পরবর্তী কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, কোনো অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের সহযোগীকে ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo