1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে উদযাপন-শব্দদূষণ নিয়ন্ত্রণের রিট অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির আংশিক ফলাফল ওয়েবসাইটে আপলোড বিশ্বকাপ উদযাপনকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু; হাই কোর্টে রিট ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে নোয়াখালীর তরুণ থানায় লিখিত আবেদন টানা বর্ষণে কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নিযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত আইরিন খান হলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন, কমিটিকে তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

খুলনায় শনিবার থেকে মাসব্যাপী বৃক্ষমেলা শুরু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে খুলনা বিভাগের মাসব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান আগামী শনিবার (১১ জুলাই) থেকে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান বিকাল সাড়ে তিনটায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মো: মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে; শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার মূল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

মাসব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ৬২টি স্টল রয়েছে, যার মধ্যে সুন্দরবন পশ্চিম বন বিভাগের একটি স্টল থাকবে। আয়োজকরা জানান, মেলার মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষকে বৃক্ষ নিয়ে উদ্যোগে উৎসাহিত করা হবে। সবাইকে মেলায় এসে অংশগ্রহণ ও বৃক্ষরোপণের কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo