1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নিযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত আইরিন খান হলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন, কমিটিকে তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ডেল্টাগ্রাম জরিপ: ৭৫.৩% মানুষ প্রধানমন্ত্রীর কাজকে সন্তোষজনক মনে করছেন দেশের আদালতে ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী বন্যার কারণে চট্টগ্রাম ও রাঙামাটির ৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত আইনমন্ত্রী জানালেন—আদালতে বিচারাধীন ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

অর্থমন্ত্রী: বিনিয়োগ বাড়ালে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে

  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে। শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা শেষে নিজ শহর চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তপোক্ত ভিত্তিতে উন্নীত করা এবং আগামি দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় দৃশ্যমান অগ্রগতি অর্জন করা। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যের দিকে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রামের প্রতি আশা প্রকাশ করে তিনি বলেন, এই শহরটি বিনিয়োগ ও শিল্পায়নের প্রচুর সম্ভাবনা বুকে ধারণ করে রয়েছে এবং ভবিষ্যতে এটি দেশের একটি প্রধান লজিস্টিক ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে।

মন্ত্রী আরও জানান, চলতি বাজেটে চট্টগ্রামকে কেন্দ্র করে লজিস্টিক অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেয়া হয়েছে। আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন (বাণিজ্য মুক্ত এলাকা) স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রামকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক করিডর গড়ার উদ্যোগ এবং চীনা বিনিয়োগকে কাজে লাগিয়ে একটি অর্থনৈতিক হাব গড়ার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও লজিস্টিক হাব হিসেবে উন্নত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন।

এর আগে এই বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদের একটি প্রশ্নোত্তরকালে অর্থমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক গণতন্ত্রায়ন, সৃজনশীল অর্থনীতি ও ক্রীড়া অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়া নানা দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo