1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৭২ ঘণ্টায় নিঃশর্ত ক্ষমা ও ১০০ কোটি টাকার দাবি রেখে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ উত্তরা মোটর্স বাজারে আনলো সম্পূর্ণ নতুন ইসুজু লাক্সারি NQR বাস জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের ঐতিগত দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাবি সম্পর্কে অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা ও ১০০ কোটি টাকা জমার নোটিশ ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি জুলাই হত্যার দৃশ্যমান বিচার ও সহায়তা দাবি শহীদ পরিবারদের বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শন স্থলে পুলিশি নজরদারি জোরদার: ডিএমপি সরকার ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দিলো আযমীসহ ১৫০ প্রাক্তন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেয়ার সিদ্ধান্ত বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর স্থানগুলোর নজরদারিতে থাকবে পুলিশ

মন্ত্রিসভা সচিব নাসিমুল গনি খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রকল্প পরিদর্শন

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে আজ শনিবার (০৪ জুলাই) মন্ত্রীপরিষদের সচিব মোঃ নাসিমুল গনি খুলনায় এসে পরিদর্শন করেছেন। সরকারি ছুটির দিন হলেও তিনি ছুটে আসেন মাঠ পর্যায়ের কাজ দেখার জন্য।

পরিদর্শনকালে সচিব প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সংযোগ সেতু সরেজমিনে দেখা করেন। তিনি নির্মাণকাজের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় মানুষদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন।

এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না করে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান তা ফেরত দেন। প্রায় ১৩ বছর ধরে প্রকল্পটি অনিয়মিত বিলম্ব ও ব্যয় বৃদ্ধির কারণে সরকারের উচ্চ পর্যায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)–র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেডিএর চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা।

খুলনায় আগমনের আগে মন্ত্রীপরিষদের সচিব মোঃ নাসিমুল গনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo