1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের ঐতিগত দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাবি সম্পর্কে অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা ও ১০০ কোটি টাকা জমার নোটিশ ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার নোটিশ, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি জুলাই হত্যার দৃশ্যমান বিচার ও সহায়তা দাবি শহীদ পরিবারদের বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শন স্থলে পুলিশি নজরদারি জোরদার: ডিএমপি সরকার ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দিলো আযমীসহ ১৫০ প্রাক্তন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেয়ার সিদ্ধান্ত বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর স্থানগুলোর নজরদারিতে থাকবে পুলিশ সাঈদীর সাক্ষী সুখরঞ্জন অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার আযমীসহ ১৫০ প্রাক্তন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী (৮২) ইন্তেকাল

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাগেরহাটের চিতলমারী উপজেলার হাসপাতাল রোডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাজী মোঃ লিয়াকত আলী শেখ শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন মরহুম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ পুত্র, ৩ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিন বাদ আছর চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা “গার্ড অব অনার” প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

বাদ মাগরিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

মরহুম হাজী মোঃ লিয়াকত আলী শেখ চিতলমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া মিলনের পিতা। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo