1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব নাসিমুল গনি

  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে শনিবার, ৪ জুলাই, খুলনায় পৌঁছান মন্ত্রী পরিষদের সচিব মো. নাসিমুল গনি। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি সরেজমিনে নির্মাণ কার্যক্রম দেখে উদ্বেগজনক দিকগুলো খতিয়ে দেখতে ছুটে আসেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ ও রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজসহ বিভিন্ন কাজ সরাসরি পর্যবেক্ষণ করেন। সেখানে উপস্থিত প্রকল্প কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তারা কাজের গতি, সম্ভাব্য জটিলতা ও সময়সূচি সম্পর্কে অবহিত হন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না করে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান তা ফেরত দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চলমান প্রকল্পে প্রায় ১৩ বছরের অনিয়মিত বিলম্ব ও ব্যয় বৃদ্ধিকে গুরুতর হিসেবে দেখা হয়েছে; এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-র চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী পরিষদের সচিবের খোলনায় আগমন উপলক্ষে স্থানীয় কর্তৃপক্ষ পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং কেডিএর চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা। পরিদর্শন শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ ত্বরান্বিত করে সময়মতো মানসম্পন্ন ফলাফল নিশ্চিত করার নির্দেশ দেন সচিব নাসিমুল গনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo