1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ৭টার দিকে মোঃ রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করে ফেলে রেখে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত রাতুল লবণচরার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা; সে আবু হোসেনের বাড়িতে ভাড়ায় থাকে এবং পিতার নাম শের আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাতুলসহ কয়েকজন যুবক মাঠে ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে আশিবিঘা বালুর মাঠে গিয়ে তারা রাতুলকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় পান। দুর্বৃত্তরা তার ডান পায়ের উরুতে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কী কারণে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তারা জানেন না। লবণচরা থানার এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে রাতুলের সামগ্রিক অবস্থার খোঁজখবর নেন। রাতুল এখন পর্যন্ত ঘটনার কারণ বা হামলাকারীদের সম্পর্কে পুলিশকে কোনো তথ্য দেননি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, যোগ করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo