1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
প্রতিবন্ধীদের জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা ভিসানীতি-২০২৬ অনুমোদন, ভিসা প্রক্রিয়া সহজ করা হবে বঙ্গোপসাগরে লঘুচাপ: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত পিতা-মাতা ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা ও তিন মাস পর্যন্ত কারাদণ্ড মন্ত্রী: পরিকল্পিত মাটি অপসারণ, পদ্মা রেলসেতুর নিরাপত্তা সুনিশ্চিত মিলেমিশে থাকা বাংলাদেশের মানুষের আদি মূল্যবোধ জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল: মন্ত্রণালয়ের তদন্ত নির্দেশ জ্বালানিতে সহায়তা বাড়ালো জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫টি প্যাট্রোল বোট জুনে অস্বাভাবিকভাবে বাড়তি বিদ্যুৎ বিল: মন্ত্রণালয় তদন্তের নির্দেশ আতিউরসহ তিন সাবেক গভর্নরের নথি চায় দুদক

চোখের যত্নে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানালেন কেসিসি প্রশাসক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ; তাই সকলকে চোখের যতœ এবং নিয়মিত দৃষ্টি পরীক্ষা সম্পর্কে সচেতন হতে হবে। কাছে বা দূরে দেখতে সমস্যা অনুভব করলে দ্রুত চোখ পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে পরিবহন খাতে কর্মরত চালকদের চক্ষু পরীক্ষা করা জরুরি বলে তিনি গুরুত্বারোপ করেন।

গতকাল বুধবার দুপুরে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের চালকদের জন্য আয়োজিত চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভিশনস্প্রিং-এর সহযোগিতায় কেসিসি এই কর্মসূচি চালিয়েছে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সংস্থাটির জনকল্যাণমূলক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন, এই ধরনের ক্যাম্প চালক-শ্রমিকদের দৈনন্দিন জীবনে বড় সহায়ক হবে। তিনি নগরীতে চলাচলরত ইজিবাইক ও রিকশা চালকদেরও চক্ষু পরীক্ষার আওতায় আনা ও তাদের মধ্যে চশমা বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসক ফিতা কেটে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ভিশনস্প্রিং পূর্বে সোনাডাঙ্গা বাস টার্মিনালে প্রায় এক হাজার পরিবহন চালক ও শ্রমিকের চক্ষু পরীক্ষা করে তাদেরকে চশমা প্রদান করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ভিশনস্প্রিং-এর সিনিয়র অপটোমেট্রিস্ট আশরাফুল আলম এবং অপটোমেট্রিস্ট মিনহাজুল করিম সাদী। এছাড়া কাউন্সিলর মোঃ সুজন মন্ডল, রেজিস্ট্রার মোঃ তৌফিকুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ দিনের কর্মসূচির আগে সকাল ৯টায় নগরীর শহিদ হাদিস পার্কে রোটারী ক্লাব-খুলনা অঞ্চলের রিপসা টিম আয়োজিত ‘ইয়ার লঞ্চিং র‌্যালি ২০২৬-২৭’ উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। র‌্যালিটি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। অনুষ্ঠানে রিপসা-এর স্পেশাল এইড পাস্ট প্রেসিডেন্ট ডাঃ সৈয়দ আবু সাইদ, ডেপুটি কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট মোল্লা মারুফ রশীদ, পাস্ট প্রেসিডেন্ট জিএম নাসিরুল্লাহ, আশিষ দে, নাদিরা সুলতানা, কামরুল করীম বাবু, প্রফেসর রুমা নন্দী, খন্দকার সাজ্জাদুল ইসলাম, এস এম আতাহার আলী, হাবিবুর রহমান, আবিদা আফরীন, মনিরুজ্জামান রহীম, ফেরদৌসুর রহমান পিয়াসসহ বহু রোটারিয়ান অংশ নেন। র্যালির সময় অসচ্ছল পরিবারের মাঝে ক্লাবের পক্ষ থেকে হুইলচেয়ারও বিতরণ করা হয়।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্টানের পর নগরীর ২০, ২৩, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশের ড্রেনের পেড়িমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিষ্কাশন, মশক নিধন কার্যক্রম ও সাধারণ পানি নিকাশের অবস্থারও পরিদর্শন করেন। পরিদর্শনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo