1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সোয়া দুই লাখের নিচে: সোনার দাম আরও কমলো

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

দেশের বাজারে সোনার দাম আরও নেমে সোয়া দুই লাখের নিচে চলে এসেছে — বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ প্রতি ভরিতে ৩৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

নতুন দাম মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে।

নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেট বা সর্বোত্তম মানের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, যা ছিল সোমবার ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সোনার সঙ্গে সঙ্গে রুপার দামও হ্রাস করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা ঠিক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo