1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
Oplus_16908288

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরের সামনে থেকে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ওই উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকাঠি এলাকায় সংঘটিত হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার (১জুলাই) ভোর চারটার দিকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে খবর দেন। মৃত সঞ্জিব ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় রাত ৮টার দিকে সঞ্জিব ও তিনি আলাদা আলাদা উদ্দেশ্যে ঘর থেকে বের হন — তিনি ও সঞ্জিব প্রত্যেকে নিজের মাছের ঘেরের দিকে যাচ্ছিলেন। সঞ্জিব রাতভর বাড়ি না ফেরায় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন। পরে ভোর চারটায় সঞ্জিবকে তাঁর ঘেরের সামনে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার ঘটনাকে স্বাভাবিক মৃত্যু না বলে দাবি করেছেন। তারা বলছেন, সঞ্জিবের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল এবং সেখানে জড়িত কিছু শরিকদের কাছ থেকেও তিনি নিয়মিত হুমকি-ধামকি ও মারধরের শিকার হতেন। পরিবারের তরফে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পুলিশ এই ঘটনায় ব্যাপকভাবে তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo