1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সোয়া দুই লাখের নিচে সোনার দাম; ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে ভ্যাটসহ সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমিয়ে কার্যকর করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। সোমবার এর দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

প্রতিটি ক্যারেটের নতুন দামগুলো হলো:

– ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা

– ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা

– সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ রুপার নতুন দরগুলো হলো:

– ২২ ক্যারেট (প্রতি ভরি): ৪ হাজার ৪৯১ টাকা

– ২১ ক্যারেট (প্রতি ভরি): ৪ হাজার ২৫৭ টাকা

– ১৮ ক্যারেট (প্রতি ভরি): ৩ হাজার ৬৭৪ টাকা

– সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ২ হাজার ৭৪১ টাকা

বাজুস সূত্রে জানা গেছে, মূল্য নির্ধারণ ও মনিটরিং করেই এই পরিবর্তন আনা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo