1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

এনবিআর: ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। রোববার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এই নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪)-এর অনুমতিতে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। এর লক্ষ্য ডিজিটাল করব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সহজ করে তোলা। এনবিআর বলেছে, এতে করদাতারা ঘরে বসে নিরাপদ ও দ্রুত রিটার্ন জমা দিতে পারবেন এবং কর প্রশাসনের কাজও আরও গতিশীল হবে।

কিছু বিশেষ শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। তারা হলেন: ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা; শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে); বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; মৃত করদাতার পক্ষে নিয়োজিত প্রতিনিধি; এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে এসব শ্রেণির করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

অন্যদিকে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে যদি কোনো বাধ্যতামূলক করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তাহলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। আবেদনটি সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার অনুমোদন করলে সেই করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

এনবিআর জানিয়েছে, এই বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, সংস্থা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo