1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চিতলমারীতে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল থেকে দীর্ঘ প্রত্যাশার পর দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা সভা শেষ হওয়ার পর ওই হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার সরকারি উদ্যোগে ১২ জন প্রতিবন্ধীর হাতে সরাসরি হুইলচেয়ার তুলে দেন। দীর্ঘ অপেক্ষার পর হাতে হুইলচেয়ার পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে চোখে আনন্দের আশ্রু ফেলেন এবং নতুন সহায়তায় জীবনের গতিশীলতা পেয়ে আশাবাদ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না ও উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্থানীয়রা এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo