1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

জাতীয় সংসদে পাস হলো না দুদক আইন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

২৯ অক্টোবর মঙ্গলবার
গুড নিউজ ডেস্ক:

DUDOK-85সোমবার জাতীয় সংসদে ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০১২ পাসের জন্য  কার্যবিধিতে দিন ধার্য করা ছিল। কিন্তু বিলটি পাসের জন্য এদিন উত্থাপন করা হয়নি।

সংসদে এ ব্যাপারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “দিনের কার্যবিধি অনুযায়ী বিলটি পাসের জন্য উত্থাপন করার কথা থাকলেও মাননীয় কৃষিমন্ত্রীর অনুরোধে স্থগিত করা হল।”

এদিকে দুদকের এ আইনটির নাম ‘দুদক আইন (সংশোধিত)-২০১১’ থাকলেও দীর্ঘসূত্রিতার কারণে পরে এর সাথে ২০১২ যোগ করা হয়। ২০১২ যুক্ত হওয়ার পর ২০১৩-তেও আইনটি পাসে সরকারের আন্তরিকতার অভাব ছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনটি পাশ হয়নি।

সোমবার সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করবেন বলে কার্যবিধিতে জানান হয়েছিল।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo