1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ডুমুরিয়ায় সেচপাম্প মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

ডুমুরিয়ায় সেচপাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মাধবকাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মণ্ডল (২৫) একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমারেশ মণ্ডলের বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজের মৎস্য ঘেরে সেচপাম্প মেরামত করছিলেন সবুজ। সে সময় কাছে থাকা মূল বিদ্যুতের লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা তাকে তৎক্ষণাত উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়াস চালালে পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ববর আলী ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরিদর্শক ববর আলী জানান, ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo