1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামে সেপটিক ট্যাংকে গ্যাসে দুই ঘটনায় চারজনের মৃত্যু এক টাকার দুর্নীতির প্রমাণ মিললেই সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ চীন প্রস্তাব দিলো বাংলাদেশ–মিয়ানমার–চীন ইকোনমিক করিডোর, তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতায় আগ্রহ লক্ষ্মীপুরে কুপিয়ে জখম কিশোরীরও মৃত্যু, নিহত বেড়ে পাঁচ সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফুল, বাবর ও জি কে গউছসহ ৯ জন খালাস; এককে মৃত্যুদণ্ড দুদকে তলব: বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা সুরঞ্জিতকে হত্যাচেষ্টা মামলায় আরিফুল, বাবর ও জি কে গউছসহ ৯ জন বেকসুর খালাস মেহেরপুর সীমান্তে বিএসএফের ৭ জন পুশইন চেষ্টা ব্যর্থ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুনরায় চালু

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শুক্রবার (২৬ জুন) সকাল বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে।

এর আগে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo