1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কুষ্টিয়ায় রিভলবার ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, তাঁকে প্রথমে সন্দেহভাজন আচরণে আটক করে গণপিটুনির মাধ্যমে ধাওয়া করা হয় এবং পরে পুলিশকে সোপর্দ করা হয়। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে।

আটক ফরিদ হোসেন ওই ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদের চলাফেরা স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে একটি রিভলবার ও ছয়টি গুলিসহ সামগ্রী পাওয়া যায়। এতে উত্তেজিত জনতা তাকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফরিদকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয় এবং আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা দাবি করেন, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’ নামক গ্রুপের একজন সক্রিয় সদস্য; তাদের সন্দেহ, তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় অবৈধ অস্ত্র উগ্রে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে তিনি আহত হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা বর্তমানে তদন্তাধীন রয়েছে; তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo