1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত তিস্তা বিপৎসীমার কাছাকাছি: চার জেলায় পানিবন্দি ৬ হাজার পরিবার আগামী পাঁচ দিনে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু

বিআইডব্লিউটিএ পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সম্প্রতি পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে যা জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে থাকা অভিযোগগুলো কর্তৃপক্ষের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই কর্তৃপক্ষের চাকরি প্রবিধান, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও (ঙ) লঙ্ঘনের ভিত্তিতে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশটি বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এবং তা আজ মঙ্গলবার জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী সাময়িক বরখাস্তকালের সময়ের জন্য এ কে এম আরিফ উদ্দিন বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন; তবে ভাতা প্রদানের জন্য তাকে নিয়মানুযায়ী প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে এবং হাজিরা সাপেক্ষে ভাতা পরিশোধ করা হবে।

উল্লেখ্য, এ কে এম আরিফ উদ্দিনের দায়িত্ব সাময়িকভাবে পরিচালনা (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রদান করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo