1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে চামারখালী খালের বাঁধ অপসারণ

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সিংগড়বুনিয়া গ্রামের চামারখালী খালের বাঁধ সোমবার (২২ জুন) বেলা ১১টায় অপসারণ করা হয়েছে। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ ফোর্স ও স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বাঁধ ভেঙে পানির স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের অহিদ আকু্ঞ্জী তার দোসর মোতাহার আলীর সহায়তায় প্রায় তিন মাস আগে চামারখালী খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়ে সেখানে মাছ চাষ শুরু করেছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে গ্রামবাসী সমস্যাটি বিএনপি নেতা মো. মহিদুল ইসলামের মাধ্যমে লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনেন।

প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়। আদেশের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযানে গিয়ে স্থানীয়দের সহায়তায় অবৈধ বাঁধ সরিয়ে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনেন।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, রামপালে সরকারি রেকর্ডভুক্ত প্রবাহমান খালে কেউ অবৈধ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকারি এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo