1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠান হিসেবে দেখা চলবে না; এগুলোকে দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে গবেষণা, উদ্ভাবন ও শিল্পখাতের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের সক্ষম করে তোলা এখন সময়ের দাবি।

শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে আয়োজিত ‘টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তুলে ধরেন, টেক্সটাইল ও পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং দেশের রপ্তানি আয়ের বড় অংশ এ খাত থেকেই আসে। তাই বিশ্ববাজারে টিকে থাকতে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলা সৌজন্য অপরিহার্য।

মিলন আরও বলেন, টেক্সটাইল খাত কোনও সাধারণ শিল্পখাত নয় — এটা দেশের অর্থনীতিতে রক্তসঞ্চালনের মতো কাজ করছে। এই খাতে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে এর অবদান ব্যাপক। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টেকসই অবস্থান ধরে রাখতে টেক্সটাইল শিল্পে প্রযুক্তিগত রূপান্তর, গবেষণা ও নতুন উদ্ভাবন আনা প্রয়োজন।

তিনি স্মার্ট টেক্সটাইল, আধুনিক উৎপাদনব্যবস্থা ও শিল্প-একাডেমিয়ার শক্তিশালী সমন্বয়ের ওপর জোর দেন এবং বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বাস্তবমুখী শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা গড়ে তুলতে হবে। টেক্সটাইল শিল্পের বহুমুখীকরণ ও নতুন বাজার সৃষ্টি করতে গেলে শিল্প-শিক্ষা সংযোগ আরও বাড়ানো প্রয়োজন বলে মন্ত্রী মন্তব্য করেন। সরকারের নেতৃত্বে শিক্ষা ও শিল্পখাতের সমন্বিত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo