1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের নিচ্ছে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রিসভা বৃহস্পতিবার এক বৈঠকে এ নির্দেশ অনুমোদন করেছে, বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম।

মন্ত্রিসভার প্রস্তাবনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হবে যে তারা ১৫ বছরের কম বয়সীদের দ্বারা তৈরি করা অ্যাকাউন্ট শনাক্ত করে পর্যবেক্ষণ ও নিষ্ক্রিয় করবে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দেশের ভেতরে ব্লক করে দেওয়া, আংশিকভাবে সেবা বন্ধ করা কিংবা প্রশাসনিক জরিমানা আরোপের মতো ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানগুলোকে ১২ মাসের ট্রানজিশনাল সময় দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ১৫ বছরের নিচ্ছে শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি, ব্যবহার বা পরিচালনা করতে পারবে না এবং তারা প্ল্যাটফর্মের পূর্ণ সুবিধা বা ফিচার ব্যবহার করতে পারবে না। এই বয়সীদের বার্তা পাঠানো, পোস্ট, মন্তব্য ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা থাকবে এবং তারা কোনো পাবলিক গ্রুপ, ওপেন চ্যানেল বা বড় মাপের ইন্টারেক্টিভ স্পেসে যুক্ত হতে পারবে না।

এই পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডাসহ এমন কয়েকটি দেশের সঙ্গে নাম তালিকাভুক্ত করেছে, যেগুলো অনুরূপ নিয়ম চালু করেছে বা চালু করার পথে রয়েছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আরোপ করে; এরপর ব্রিটেনও সাম্প্রতিক সময়ে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

ডব্লিউএএম জানিয়েছে, দেশের গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কাছে ওই প্ল্যাটফর্মগুলো নিয়ম অমান্য করলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আইনি ক্ষমতা রয়েছে। প্রতিবেদনে সিদ্ধান্তের সূত্র হিসেবে এপি নিউজকে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo