1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত, একজন গুরুতর আহত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধ পাতিলা রেল ক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ক্রসিংয়ে পৌঁছালে সুমন (২৭) ও রাজু (২৬) নামে ওই দুই যুবক ঘটনাস্থলেই মারা যান।

নিহত সুমন উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের এবং রাজু মদনা গ্রামের বাসিন্দা। একই সময় অন্য একজন আব্দুল কাদের (২৬) গুরুতর আহত হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ডুগডুগি বাজার থেকে মোটরসাইকেলযোগে দোস্ত বাজার যাওয়ার পথে রেল লাইনের ওপর মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে ট্রেনের ধাক্কায় ওই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।

আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; তার অবস্থা আশঙ্কাজনক। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওদিকে, খবর পেয়ে দর্শনা হল্ট রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় ৮টার দিকে দু’জনের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo