1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মোটরসাইকেল দুর্ঘটনায় জোভান আহত; বড় ক্ষতি হয়নি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জোভান কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়টি জানিয়ে দায়িত্বশীলভাবে দুর্ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

স্ট্যাটাসে জোভান বলেন, আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, তবু এই ঘটনা তাকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে। রাস্তায় অনেক সময় আমরা ভাবি ‘আরেকটু স্পিডে গেলে কী হবে?’ বা ‘আমি তো ভালোই চালাই,’ কিন্তু দুর্ঘটনা কখন ও কিভাবে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতাই জীবন বদলে দিতে পারে বলেই তিনি সতর্ক করেছেন।

তিনি সবাইকে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করতে এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন। জোভান বলেন, ‘আপনার জন্য অপেক্ষা করছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি সড়ক নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo