1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সৌদি আরব থেকে ফিরেছেন ৫৭,৬৯৯ হাজি; হজে মৃত্যু ৫২

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

পবিত্র হজ পালনের পর সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭,৬৯৯ জন বাংলাদেশি হাজি। এদিকে হজ পালনরত অবস্থায় এবং হজ সম্পন্ন হওয়ার আগে-পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী।

বুধবার (১৭ জুন) হজ পোর্টাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বাংলাদেশে ফিরিয়ে আনার কাজ চলাকালে এখন পর্যন্ত মোট ১৪২টি ফেরত ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে দেশে এসেছে ২৪,৫৭২ জন হাজি। সৌদি এয়ারলাইনস চালানো ৫১টি ফ্লাইটে ফিরেছেন ২০,০৩১ জন, এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে আসেছেন ৮,৩৮০ জন। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৪,৭১৬ জন হাজি।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশের মেডিক্যাল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত ৬৫,৪১০টি চিকিৎসাসেবা প্রদানের তথ্য রয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮,১১৩টি সহায়তা ও সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হজ যাত্রীদের বাড়ি ফিরিয়ে আনার জন্য অন্য সব ফিরতি ফ্লাইট জুনের শেষ পর্যন্ত চালু থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo