1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার: ইরানের বন্দরে জাহাজ চলাচল পুনরায় শুরু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরানের বন্দরে জাহাজ চলাচল আবারও শুরু হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর নৌ-অবরোধ প্রত্যাহার করা হচ্ছে — এই ঘোষণার পর অন্তত তিনটি তেলবাহী ট্যাঙ্কার এবং দুইটি নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী কার্গো জাহাজ সফলভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই তথ্য জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত প্রতিবেদনে।

মেহের নিউজ জানায়, সোমবার সন্ধ্যায় জাহাজগুলো ইরানি বন্দর থেকে যাত্রা শুরু করে। সূত্রগুলো বলছে, এসব জাহাজ কয়েক মাস ধরে নৌ-অবরোধ ও আনুষঙ্গিক বিধিনিষেধের কারণে আটকে ছিল; এখন তারা কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে চলাচল করছে।

এই ঘটনা ঘটল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে। সমঝোতা স্মারকে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার এবং সব ফ্রন্টে যুদ্ধাবস্থার অবসান ঘটানোর নির্দেশ রয়েছে, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতি স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করেছে। খসড়া অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে মার্কিন-ইসরায়েলি হামলার তাৎক্ষণিক ও স্থায়ী অবসান এবং নৌ-অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিও বলেছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে উভয়পক্ষের প্রতিনিধিদলের প্রধানদের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ঐ বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে পরবর্তী পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনাও শুরু হবে, তিনি ক বলেছেন।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সমঝোতা চূড়ান্ত হওয়ায় এখন থেকে তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজগুলো ইরানি ও আন্তর্জাতিক উভয় জলসীমাতেই স্বাধীনভাবে চলাচল করতে পারবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo