1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংক ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যের নিয়োগ বাতিল করে পর্ষদ ভেঙে দিয়েছে। রোববার (১৪ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক ও কোম্পানির স্বার্থ, আমানতকারীদের নিরাপত্তা এবং জনস্বার্থ বিবেচনায় পদক্ষেপটি নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করার সমন্বয়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্যাংকের সব কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ছয় হাজার কোটি টাকা আমানত উত্তোলন করা হয়েছে। শেষ দুই দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ তোলায় অতিরিক্ত চাপ দেখা দিলে ব্যাংক ১০ হাজার কোটি টাকার তরলতা সহায়তার জন্য আবেদন করে। আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পরে রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংক আড়াই হাজার কোটি টাকা ধার হিসেবে তরলতা সহায়তা দেয়।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে গভর্নর মোস্তাকুর রহমান সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং আমানতকারীদের জানান যে তাদের টাকা নিরাপদ রয়েছে, ভয়ের কোনো কারণ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo