1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
নিউমার্কেট ব্যবসায়ী হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত প্রতিশোধের মানসিকতা ত্যাগ করার আহ্বান প্রধানমন্ত্রীর নিউমার্কেট হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: জনতা–পুলিশ সংঘর্ষে এসপি-সহ ২০ আহত লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা: ডিম নিক্ষেপ, ৩ জন আটক প্রতিমন্ত্রী: যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাকে মডেল হিসেবে গড়ে তুলতে হবে দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিল: সংসদে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০: সেতুমন্ত্রী দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে আটকে রাখায় সংসদে তীব্র ক্ষোভ দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০: সেতুমন্ত্রী

ফকিরহাটে কৃষকদল নেতাকে হত্যার মামলায় দুই আসামি গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে জেলা সদর বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন বাগেরহাট সদর আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং বাগেরহাট সদর সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো: মশিউর রহমান (৩০)।

পুলিশ জানিয়েছে, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় হাসান মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি মো: মশিউর রহমানকে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে ধরে আনা হয়েছে।

ঘটনার সময়সীমাও পুলিশ তুলে ধরেছে। গত ৯ জুন রাত প্রায় ৯টায় বারইপাড়া ইউনিয়নে দুর্বৃত্তরা আনিসুর রহমান বাদল মোড়লকে ছুরিকাঘাত করে হত্যা করে। সে সময় তার সঙ্গে থাকা ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লও ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন।

হত্যার ঘটনায় ১১ জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত ৬নং আসামী হাসান মোল্লা ও ১২নং আসামী মো: মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারকৃত দুজনকে মঙ্গলবার (১৬ জুন) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। হত্যার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান আরও চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo