1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হরতালের ২য় দিনে শেয়ার বাজার ছিল উর্দ্ধমুখী।

  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

dsex_index
পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
২৮/১০/২০১৩ তারিখ ১৮ দলীয় জোটের ঘোষিত টানা ৬০ ঘন্টার হরতালের আজ ছিল ২য় দিন সোমবার। শেয়ার মার্কেটের সকল সূচক ছিল চাঙ্গা। লেনদেন শুরুর ১ ঘন্টা পর সাধারণ মুল্য সূচক ১০৩ পয়েন্ট বৃদ্ধি পায়। এই বৃদ্ধির প্রবনতা সময়ে সময়ে কমতে থাকে। দিন শেষে তা ৪২ পয়েন্টে স্থির হয়। অর্থ্যাৎ সাধারণ মুল্যসূচক ৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৯৫১ স্থির হয়। এদিন ডিএসই ৩০ সূচকও দিনশেষে ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩৯০ তে স্থির হয়।

সপ্তাহের ২য় দিন সেমবার সকালে টানা ১ ঘন্টা সূচক বাড়তে থাকে। ১ম এক ঘন্টায় সুচক প্রায় ১০০ পয়েন্ট বৃদ্ধি পায়। দিন যত বাড়তে থাকে সূচক আসতে আসতে নামতে থাকে। এদিন গত কালের তুলনায় লেনদেন বাড়ে। এই দিন মোট ১০৬২৪৩টি লেনদেনের মাধ্যমে ১১৬২৬১৮৬ টি শেয়ার ও ইউনিট হাত বদল হয়। যার মূল্য দাঁড়ায় ৩৬৮,৬১,৬৬,০০০ টাকা।

এই দিন মোট ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিচুয়ালফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩২ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পায় ও ১৩২ টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য হ্রাস পায় ও ২৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য অপরিবর্তিত থাকে।

এইদিন কোন একক খাতের প্রভাব পরিলতি হয়নি। যে ১০ প্রতিষ্ঠানের সর্বাধিক লেনদেন হয় এর মধ্যে টেক্সটাইল খাতের ৪টি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৩টি ও অন্যান্য খাতের ৩টি ছিল।

তথ্যসূত্র: ডিএসসি ওয়েবসাইট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo