1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিল: সংসদে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০: সেতুমন্ত্রী দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে আটকে রাখায় সংসদে তীব্র ক্ষোভ দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০: সেতুমন্ত্রী প্রেমিকা দিয়ে ‘হানিট্র্যাপ’ কৌশলে বাবাকে হত্যা: ছেলে ও সহযোগী গ্রেপ্তার ওয়ারী থানায় প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার আদেশ নিকাব নিয়ে বিএনপির এমপির মন্তব্যে জাতীয় সংসদে হট্টগোল কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা দুই মামলায় জামিন পেলেন আগস্টের শেষ নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে: মন্ত্রী কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা দুই মামলায় জামিন পেলেন

ইসলামী ব্যাংকের বোর্ডের সার্বিক দায়িত্বে জহির হোসেন

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে ওই পর্ষদ ভেঙে দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকের দায়িত্বসম্পন্ন সমন্বয়ক হিসেবে নিয়োগ করে পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের সকল কার্যক্রম পরিচালনা করবেন।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি ও আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬০০০ কোটি টাকার কাছাকাছি আমানত উত্তোলন হয়েছে। শেষ দুই দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি তীব্র রূপ নেয়।

এই তৎপরতার প্রেক্ষিতে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। বিষয়টি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক রোববার দুপুরে আড়াই হাজার কোটি (২,৫০০ কোটি) টাকা ধার হিসেবে তারল্য সহায়তা প্রদান করে।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং ব্যাংকের গ্রাহকরা নিশ্চিন্ত থাকতে নির্দেশ দেন—অমানত নিরাপদ এবং ভয়ের কোনো কারণ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo