1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিল: সংসদে প্রতিমন্ত্রীর ব্যাখ্যা দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০: সেতুমন্ত্রী দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে আটকে রাখায় সংসদে তীব্র ক্ষোভ দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০: সেতুমন্ত্রী প্রেমিকা দিয়ে ‘হানিট্র্যাপ’ কৌশলে বাবাকে হত্যা: ছেলে ও সহযোগী গ্রেপ্তার ওয়ারী থানায় প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার আদেশ নিকাব নিয়ে বিএনপির এমপির মন্তব্যে জাতীয় সংসদে হট্টগোল কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা দুই মামলায় জামিন পেলেন আগস্টের শেষ নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে: মন্ত্রী কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা দুই মামলায় জামিন পেলেন

বেনাপোল বন্দরে ঘোষণাবহির্ভূত দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

যশোরের বেনাপোল স্থল বন্দরের ২৬ নম্বর সেড থেকে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানানো হয়েছে।

এই চালান রোববার (১৪ জুন) সন্ধ্যায় আটক করা হয়। কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তদন্তের পর জানা যায় যে টি এস ইন্টারন্যাশনাল নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ইরেজার, কালার পেন্সিল ও ওয়াটার কালার পেন্সিল বলে ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিক্স আমদানি করে বন্দর ke ২৬ নম্বর সেডে রেখেছিল।

কাস্টমসের ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) টিম ঘটনাস্থলে গিয়ে চালান পরীক্ষা করে ঘোষণার সঙ্গে পণ্যের মিল না থাকার বিষয়টি শনাক্ত করে। পরীক্ষায় দেখা যায় ঘোষণায় উল্লিখিত পণ্যের পরিবর্তে উন্নতমানের ভারতীয় শাড়ি ও কসমেটিক্স রয়েছে, ফলে চালানটি আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি এবং প্রায় ৯৬০ কেজি ফেসওয়াশ/কসমেটিক ক্রিম। কাস্টমস ধারণা করছে এসব পণ্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকার দিকে।

কাস্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান বলেন, সরকারের রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণা দেখিয়ে পণ্য আমদানি করলে তা আটক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কিছু ব্যক্তির লাইসেন্স বাতিল এবং ফৌজদারি মামলা শুরু করা হয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo