1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় কাঁচের গ্লাস পড়ে মোবাইল ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

খুলনায় কাঁচের গ্লাস পড়ে তরিকুল ইসলাম নামে এক মোবাইল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ৮টায় নগরের নিউ মার্কেট সংলগ্ন বাইতুন নুর মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম খুলনা সদর থানার মৌলভীপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। তিনি বাইতুন নুর মোবাইল মার্কেটে ‘খুলনা স্কিন এন্ড এক্সসারিজ’ নামের দোকান চালাতেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, তরিকুল স্টুলে বসে কাঁচের গ্লাসের ওপর হেলান দিয়ে মোবাইল দেখছিলেন। অপর হাতে কাঁচের গ্লাস খুলতে গেলে হঠাৎ সেটি তার ওপর লুটিয়ে পড়ে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় তিনি নিজেই মার্কেট থেকে বের হয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত کارروিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo