1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় পরিবেশ রক্ষা ও মাদক-বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ বুধবার (১০ জুন) খুলনা বয়রাষ্ট খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান মাদকের বিপজ্জনক প্রভাবকে এক ধরনের নীরব মহামারি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, মাদক একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং এর প্রসারের সঙ্গে সঙ্গে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমান উন্নয়ন ও অগ্রগতির যুগে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলার বিষয়টি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করে তিনি সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর জোর দেন।

তরুণদের প্রতি তিনি আবেদন রাখেন—মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে এবং নিজেদের সময় ও শক্তি দেশের নির্মাণ কাজে নিয়োজিত করতে হবে। সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে প্রতিটি তরুণকে পরিবার ও সমাজে মাদকবিরোধী দূত হিসেবে দায়িত্ব পালন করতে হবে, তিনি বলেন। একই সঙ্গে তিনি বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে এটিকে একটি সামাজিক অপরাধ ও জাতীয় উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে আখ্যা দেন এবং এটাকে রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী; তাই নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার রাকিবুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি, খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান (মিজি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।

অন্যান্য আলোচক ও বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, কেএমপি খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় এবং ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

আলোচনা সভায় খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নিয়ে বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। সভায় মাদকের বিরুদ্ধ ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের উপস্থিতি ও সামাজিক সংস্থাগুলোর অংশগ্রহণ গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo